নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৈদেশিক বাণিজ্যের মান ও কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং। তিনি বলেন, একীভূত জাতীয় বাজার গঠনের পথে যে বাধা ও অচলাবস্থা রয়েছে, তা দ্রুত দূর করতে হবে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হুবেই ও হুনান প্রদেশে পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। হ্য লিফেং ইচৌ, সিয়াননিং ও ছাংশা শহরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
তিনি বলেন, ই-কমার্সসহ নতুন ব্যবসায়িক ধরন ও মডেলের উন্নয়নে আরও সহায়তা বাড়াতে হবে। একই সঙ্গে বিদেশে ওয়্যারহাউস প্রসারও গুরুত্বপূর্ণ।
উপপ্রধানমন্ত্রী আরও জানান, বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল অগ্রগতির জন্য বাজার বহুমুখীকরণ জরুরি। পাশাপাশি বহু-মাত্রিক পরিবহন ব্যবস্থা, আধুনিক লজিস্টিক্স উন্নয়ন এবং সামগ্রিক লজিস্টিক্স ব্যয় কমানোর ওপরও জোর দেন তিনি।
হ্য লিফেং বলেন, বৈশ্বিক প্রযুক্তি বিপ্লব ও শিল্প রূপান্তরের নতুন ঢেউয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এজন্য মূল ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে অগ্রগতি অর্জন এবং আরও নিরাপদ, ঝুঁকি-নিয়ন্ত্রণযোগ্য শিল্প ও সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
চীনের বৈদেশিক বাণিজ্যের মান বাড়ানোর তাগিদ ভাইস প্রিমিয়ারের
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.