‘চীনের মতো প্রযুক্তিগত স্বাধীনতা না থাকায় বৈশ্বিক সামাজিক মাধ্যমগুলোর উপর নির্ভরশীল হতে হচ্ছে’

‘চীনের মতো প্রযুক্তিগত স্বাধীনতা না থাকায় বৈশ্বিক সামাজিক মাধ্যমগুলোর উপর নির্ভরশীল হতে হচ্ছে’
ডিসেম্বর ২৮, সিএমজি বাংলা: ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্স (টুইটার)-এর মতো বড় প্ল্যাটফর্মগুলো 'ফ্রিডম অফ প্রেস'-এর নাম নিয়ে ঘৃণা বা মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি -ডিআরইউ এর উদ্যোগে দুই দিন ব্যাপী সাংবাদিকতায় এআই এর ব্যাবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বড় বড় স্যোসাল মিডিয়া প্লাটফর্মগুলোর কোনো দায়বদ্ধতা নেই। এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে রোহিঙ্গাদের মতো জাতিগোষ্ঠীর জীবন বিপন্ন হয়েছে, এমনকি জেনোসাইড পর্যন্ত সংঘটিত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তিনি চীনের উদাহরণ আনেন। তিনি বলেন, চীনের মতো প্রযুক্তিগত স্বাধীনতা আমাদের নেই বলে আমরা তাদের প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছি। চীন তাদের প্রয়োজনমতো নিজেদের আলাদা স্যোসাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করে নিচ্ছে, তারা কারো উপর নির্ভরশীল নয়। তিনি বলেন, এআই-এর অপব্যবহারের ফলে গণতন্ত্র বিপন্ন হচ্ছে এবং নির্বাচনকে ম্যানিওপুলেট করা হচ্ছে। এটি সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চরম ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেন প্রেস সচিব। প্রশিক্ষণে বাংলাদেশের টেলিভিশন, প্রিন্ট মিডিয়া ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। উল্লেখ্য, এর আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ডিআরইউ, সিএমজি বাংলা বিভাগের পার্টনার সংগঠন। আজাদ/ঐশী

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.