এপ্রিল ১: ২০২৬ সালের প্রথম দুই মাসে চীনের রাষ্ট্রায়ত্ত ও রাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর মোট আয় গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে। মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই প্রতিষ্ঠানগুলোর মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৭ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার)।
তবে আয়ে সামান্য প্রবৃদ্ধি থাকলেও একই সময়ে এই খাতের মোট মুনাফা গত বছরের তুলনায় ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৬ দশমিক ৬২ বিলিয়ন ইউয়ানে। পাশাপাশি কর প্রদানের পরিমাণ ২ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে ১ দশমিক ০৯ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে।
সূত্র: সিএমজি