চীনের রাষ্ট্রীয় পরিষদের নির্বাহী সভা অনুষ্ঠিত

চীনের রাষ্ট্রীয় পরিষদের নির্বাহী সভা অনুষ্ঠিত
নভেম্বর ২৮: গতকাল (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদ তথা মন্ত্রিপরিষদের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সভায় উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাসম্পর্কিত প্রতিবেদন শোনা হয়। সভায় প্রাদেশিক পর্যায়ে মৌলিক চিকিত্সা বীমা তহবিলের একীভূত ব্যবস্থাপনা এগিয়ে নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, সভায় জাতীয় পর্যায়ে পাঠাভ্যাসবিষয়ক একটি খসড়া বিধিমালা পর্যালোচনা ও অনুমোদন করা হয় এবং ‘সনদপ্রাপ্ত হিসাবরক্ষক আইন’ সংশোধনের খসড়া নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, সিপিসি সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নির্দেশনা ও সিপিসি কেন্দ্রীয় কিমিটির সিদ্ধান্ত ও ব্যবস্থাপনা অনুযায়ী, এবার উচ্চমানের উন্নয়নসম্পর্কিত ব্যাপক পরিদর্শন-ব্যবস্থা চালু করা হয়েছে। এর লক্ষ্য, বিভিন্ন অঞ্চল ও বিভাগকে আরও সুসংহতভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কাজ চালিয়ে যেতে উত্সাহ দেওয়া এবং এই পরিদর্শন-ব্যবস্থা থেকে ইতিবাচক ফলাফল অর্জন করা। সভায় আরও বলা হয়, পরিদর্শনের ফলাফল কার্যকরভাবে ব্যবহার করতে হবে, চিহ্নিত প্রধান সমস্যাগুলো সমাধান করতে হবে, এবং উত্থাপিত সুপারিশের ভিত্তিতে নীতিমালা উন্নত করতে হবে। সভায় উল্লেখ করা হয়, প্রাদেশিক পর্যায়ে মৌলিক চিকিত্সা বীমা তহবিলের একীভূত ব্যবস্থাপনা এগিয়ে নেওয়া হলো সর্বজনীন কভারেজযুক্ত মৌলিক চিকিত্সা বীমা ব্যবস্থাকে উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ জন্য স্তরভিত্তিক চিকিত্সাব্যবস্থার সাথে সমন্বিতভাবে কাজ এগিয়ে নিতে হবে। সভায় বলা হয়, জাতীয় পর্যায়ে পাঠাভ্যাস উন্নত করার জন্য আইনগত সুরক্ষা প্রদান করতে হবে, যাতে জনগণ পড়ার মাধ্যমে অবিরত জ্ঞান অর্জন ও প্রজ্ঞা বাড়াতে পারে। উচ্চমানের বিষয়বস্তুর সরবরাহও বৃদ্ধি করতে হবে। সভায় ‘সনদপ্রাপ্ত হিসাবরক্ষক আইন’ সংশোধনের একটি খসড়া পর্যালোচনা ও নীতিগতভাবে অনুমোদন করা হয়। খসড়াটি জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির বিবেচনার জন্য জমা দেওয়া হবে। সভায় জোর দিয়ে বলা হয়, আইনি বাধ্যবাধকতা শক্তিশালী করতে হবে, শিল্প তত্ত্বাবধান ও আর্থিক তত্ত্বাবধান আরও জোরদার করতে হবে, অবৈধ ও নিয়মবহির্ভূত কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, সনদপ্রাপ্ত হিসাব রক্ষকদের সততা ও বিশ্বস্ততার সাথে কাজ করতে হবে, এবং আইন তাদেরকে মেনে দায়িত্ব পালনে উত্সাহিত করতে হবে। (শিশির/আলিম/মুক্তা) 李强主持召开国务院常务会议   国务院总理李强11月27日主持召开国务院常务会议,听取推动高质量发展综合督查情况汇报,部署推进基本医疗保险省级统筹工作,审议通过《全民阅读促进条例(草案)》,讨论《中华人民共和国注册会计师法(修正草案)》。   会议指出,这次推动高质量发展综合督查,围绕深入贯彻落实习近平总书记重要指示批示精神和党中央决策部署,促进各地区各部门更加扎实做好经济社会发展工作,取得积极成效。要切实用好综合督查成果,对督查发现的主要问题,督促有关部门和地方逐项抓好整改落实。对提出的督办意见和政策建议,要深入对照分析,及时完善政策、改进工作。要聚焦重点领域薄弱环节,举一反三开展自查自纠,由解决一个问题向解决一类问题延伸,巩固完善抓整改促落实长效机制。   会议指出,推进基本医保省级统筹是健全全民医保制度的重要举措,有利于更好发挥保险互助共济优势,增强医保制度保障能力。要指导各地因地制宜分类施策,合理确定省级统筹的基金管理模式,提高基金使用效率。要协调推进基本医保省级统筹和分级诊疗制度建设,加快推动优质医疗资源均衡布局,加强基层医疗服务能力建设,完善医保支付和服务价格调节机制,更好满足群众就医需求。   会议指出,要从法律上为全民阅读提供保障,让人民群众通过阅读不断获取知识、增长智慧。要加大优质内容供给,建设用好全民阅读设施,完善青少年、老年人等不同人群阅读服务,鼓励促进全民阅读的新技术、新载体、新设施等开发应用,创新开展丰富多样的阅读推广活动,增强全民族思想道德素质和科学文化素养,提高全社会文明程度,为推进中国式现代化注入强大精神力量。   会议讨论并原则通过《中华人民共和国注册会计师法(修正草案)》,决定将草案提请全国人大常委会审议。会议指出,要强化法律约束,进一步加强行业监管和财会监督,严肃查处违法违规行为,促进注册会计师诚实守信、依法履责,推动注册会计师行业健康发展,在维护市场经济秩序、保护投资者权益、提升企业经营水平等方面发挥应有作用。   会议还研究了其他事项。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.