চীনের শানসি প্রদেশে লুওচিয়াহ্য প্রত্নস্থলে মিলল হাজারের বেশি প্রাচীন সাংস্কৃতিক নিদর্শন

চীনের শানসি প্রদেশে লুওচিয়াহ্য প্রত্নস্থলে মিলল হাজারের বেশি প্রাচীন সাংস্কৃতিক নিদর্শন
ডিসেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শায়ান’সি প্রদেশের লুওচিয়াহ্য প্রত্নস্থল থেকে বিপুল পরিমাণ সাংস্কৃতিক নিদর্শন আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। মৃৎপাত্র, পাথরের সরঞ্জাম ও জেডের তৈরি শিল্পকর্মসহ উদ্ধার ও সংরক্ষিত নিদর্শনের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। লুওচিয়াহ্য সাংস্কৃতিক নিদর্শন স্থলটি শায়ান’সি প্রদেশের সিয়ানইয়াং শহরের ছুয়ানহুয়া কাউন্টিতে অবস্থিত। সিয়ানইয়াং কালচারাল হেরিটেজ ইনস্টিটিউটের প্রত্নতাত্ত্বিক দল ২০২২ সালের মার্চ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এখানে খননকাজ পরিচালনা করে। বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা ধারণা করছেন, এই প্রত্নস্থলটির বয়স আনুমানিক ৪ হাজার ৮০০ থেকে ৪ হাজার ২০০ বছরের মধ্যে। প্রাথমিক জরিপে জানা গেছে, পুরো স্থাপনাটি প্রায় ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত, যার মধ্যে কেন্দ্রীয় খনন এলাকা প্রায় ১৪ হাজার ২০০ বর্গমিটার। প্রত্নতত্ত্ববিদদের মতে, লুওচিয়াহ্য স্থলের বেশিরভাগ মৃৎপাত্র কয়েলিং পদ্ধতিতে তৈরি, এবং কিছু মৃৎপাত্র পালিশ করা, যা তৎকালীন উন্নত কারিগরি দক্ষতার প্রমাণ বহন করে। এই আবিষ্কার প্রাচীন চীনা সভ্যতার জীবনযাপন, প্রযুক্তি ও শিল্পকৌশল সম্পর্কে নতুন ধারণা দেবে বলে আশা করছেন গবেষকরা। ঐশী/জেনিফার তথ্য ও ছবি : সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.