Friday, April 10, 2026
Live

চীনের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন ক্যাডারদের প্রশিক্ষণ কোর্স শুরু; সি’র গুরুত্বপূর্ণ ভাষণ

চীনের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন ক্যাডারদের প্রশিক্ষণ কোর্স শুরু; সি’র গুরুত্বপূর্ণ ভাষণ

চীনের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন ক্যাডারদের প্রশিক্ষণ কোর্স, গতকাল (বুধবার) সকালে, চীনা গণমুক্তি ফৌজ জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং এতে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

ভাষণে সি বলেন, নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র-বিষয়ক চিন্তাধারার আলোকে, নতুন যুগে সামরিক শক্তি সুদৃঢ় করার পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করা, আদর্শিক সংশোধন বাস্তবায়ন করা, রাজনৈতিক শুদ্ধিকরণ গভীরতর করা, এবং চীনা সশস্ত্র বাহিনীর ক্যাডার দলের বিপ্লবী গঠনপ্রক্রিয়াকে সুদৃঢ় করা উচিত।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ—বিশেষ করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ—দলের অভ্যন্তরে রাজনৈতিক জীবন কঠোরভাবে পালনে অগ্রণী ভূমিকা পালন করেন; এমন একটি বলিষ্ঠ পরিবেশ গড়ে তোলেন, যেখানে মানুষ সত্য কথা বলে, অকপট পরামর্শ দেয় এবং লড়াই করার সাহস রাখে।

সি জোর দিয়ে বলেন, বাহিনীর বিভিন্ন স্তরের ক্যাডারদের জনগণের অবস্থানে অটল থাকতে হবে এবং আইন ও বিধিমালার দৃষ্টিতে সবার সমান অবস্থান নিশ্চিত করতে হবে।

তিনি বিশ্বাস করেন, নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র-বিষয়ক চিন্তাধারার আলোকে, গণবাহিনী নতুন ঐতিহাসিক পরিস্থিতিতে, নিশ্চিতভাবেই অভূতপূর্ব ঐক্য ও সংহতি অর্জন করবে; সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার নতুন অধ্যায় রচনা করবে।

কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান চাং শেংমেন কোর্সে সভাপতিত্ব করেন। প্রথম পর্বে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন ক্যাডারবৃন্দ প্রশিক্ষণার্থী, কেন্দ্রীয় সামরিক কমিশনের বিভিন্ন বিভাগের এবং বেইজিংয়ে অবস্থানরত সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটসমূহের প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এতে অংশ নেন। (প্রেমা/আলিম/ছাই)

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.