জানুয়ারি ২৮: বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল মঙ্গলবার বলেছেন যে, বেলারুশ, চীনের সাথে উচ্চ-স্তরের কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে।
বেলারুশের প্রেসিডেন্টের ওয়েবসাইটে ২৭ তারিখ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বেলারুশের চীন-বিষয়ক সহযোগিতা উন্নয়ন সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করতে গিয়ে লুকাশেঙ্কো বলেছেন, ভূরাজনৈতিক বিন্যাসে ব্যাপক পরিবর্তনের প্রেক্ষাপটে, চীন, বেলারুশের জন্য একটি গুরুত্বপূর্ণ সমর্থক শক্তি। তিনি বলেন: “চীন শুধু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার নয়, বরং উন্নয়ন-অভিমুখী সকল দেশেরও প্রধান অংশীদার।”
লুকাশেঙ্কো বলেন, চীন বেলারুশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বেলারুশের রপ্তানি বাণিজ্যে চীন, ইইউকে ছাড়িয়ে গেছে। তিনি চীনা বাজার আরও সক্রিয়ভাবে আবিষ্কার করতে এবং চীনের আরও বিনিয়োগকারীদের আকর্ষণ করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও সক্রিয় হওয়ার আশা প্রকাশ করেন।
লুকাশেঙ্কো জোর দিয়ে বলেন, ইতোমধ্যে কয়েক ডজন চীনা কোম্পানি চীন-বেলারুশ শিল্প উদ্যানে নিবন্ধিত হয়েছে। বেলারুশ পক্ষ ঘোষিত সব প্রকল্প দ্রুত শুরু এবং ত্বরান্বিত করতে ব্যবস্থা নেবে।
সূত্র: সিএমজি
চীনের সাথে উচ্চ-স্তরের কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে বেলারুশ: লুকাশেঙ্কো
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.