চীনের ৯৫ শতাংশ প্রশাসনিক গ্রামে ৫-জি নেটওয়ার্ক চালু

চীনের ৯৫ শতাংশ প্রশাসনিক গ্রামে ৫-জি নেটওয়ার্ক চালু

২০২৫ সালের মধ্যে চীন গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে নতুন অবকাঠামো নির্মাণে গতি এনেছে। এর ফলে দেশব্যাপী সব জনপদ এবং ৯৫ শতাংশ প্রশাসনিক গ্রামে ৫-জি নেটওয়ার্ক সুবিধা পৌঁছে গেছে। এটি কৃষি ও গ্রামীণ আধুনিকীকরণ জোরদার করতে এবং গ্রামীণ এলাকার ব্যাপক পুনরুজ্জীবনকে উৎসাহিত করতে দৃঢ় ভিত্তি প্রদান করছে।

পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে চীনে গ্রামীণ ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটিরও বেশি এবং সেখানে ইন্টারনেট ব্যবহারের হার ৬৯ শতাংশ ছাড়িয়েছে। দেশব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট অ্যাক্সেস ১০০ শতাংশে পৌঁছেছে। এ ছাড়া টেলিমেডিসিন পরিষেবা নেটওয়ার্কগুলো সব শহর এবং কাউন্টিতে বিস্তৃত হয়েছে, যা প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ সমস্যাগুলোর মৌলিক সমাধান করেছে। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে চীন ‘সিগন্যাল আপগ্রেড’ বিষয়ক বিশেষ পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। পাশাপাশি গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে নতুন অবকাঠামো নির্মাণ জোরদার করবে, যা গ্রামীণ এলাকার ব্যাপক উন্নয়নে মৌলিক সহায়তা দেবে।

জিনিয়া/তৌহিদ/ফেই

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.