চীনে ঘন কুয়াশা, হলুদ সতর্কতা জারি

চীনে ঘন কুয়াশা, হলুদ সতর্কতা জারি

এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা দেখা দেওয়ায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বছরের এই সময়ে কুয়াশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনজীবন ও যাতায়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শানতোং, আনহুই, চিয়াংসু, চেচিয়াং, চিয়াংসি, হুনান এবং কুইচৌ প্রদেশের বিভিন্ন অংশ ঘন কুয়াশায় ঢাকা থাকবে। বিশেষ করে আনহুই, হুনান ও কুইচৌর কিছু জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ কারণে দুর্ঘটনা এড়াতে চালকদের ধীরে গাড়ি চালাতে বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর, মহাসড়ক ও বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চীনে কুয়াশার জন্য তিন ধরনের সতর্কতা থাকে লাল, কমলা ও হলুদ। এর মধ্যে হলুদ সতর্কতা মাঝামাঝি পর্যায়ের হলেও সতর্ক থাকা জরুরি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.