জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনে অবস্থিত কারখানাগুলোয় মার্কিন চিপ তৈরির যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে ২০২৬ সালের জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন পেয়েছে দক্ষিণ কোরিয়ার দুই প্রযুক্তি জায়ান্ট—স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্স। জানা গেছে, মার্কিন সরকার তাদের জন্য এক বছরের লাইসেন্স মঞ্জুর করেছে, যা চীনে তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আপাতত কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
চলতি বছর চিপ সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র আগের কিছু ছাড় বাতিলের উদ্যোগ নিয়েছিল। নতুন ব্যবস্থায় চীনে চিপ উৎপাদনসংক্রান্ত যন্ত্রপাতি রপ্তানির ক্ষেত্রে বার্ষিক অনুমোদন পদ্ধতি চালু করেছে ওয়াশিংটন।
এতদিন স্যামসাং, এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি ‘ভ্যালিডেটেড এন্ড ইউজার’ মর্যাদার আওতায় ছাড় পেয়ে আসছিল। তবে এই বিশেষ সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। এরপর চীনে তাদের কারখানায় মার্কিন চিপ-নির্মাণ যন্ত্র পাঠাতে হলে আলাদা করে রপ্তানি লাইসেন্স নিতে হতো।
বিশ্বের শীর্ষ মেমোরি চিপ প্রস্তুতকারক স্যামসাং এবং দ্বিতীয় অবস্থানে থাকা এসকে হাইনিক্সের জন্য চীন একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র, বিশেষ করে প্রচলিত মেমোরি চিপের ক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় এবং সরবরাহ সীমিত হওয়ায় এসব চিপের দামও এখন ঊর্ধ্বমুখী।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন
চীনে চিপ উৎপাদনে সাময়িক স্বস্তি পেল স্যামসাং ও এসকে হাইনিক্স
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.