চীনে বসন্ত উৎসবের ছুটিতে দৈনিক যাত্রী চলাচলে নতুন রেকর্ড

চীনে বসন্ত উৎসবের ছুটিতে দৈনিক যাত্রী চলাচলে নতুন রেকর্ড
ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বসন্ত উৎসব উপলক্ষে বার্ষিক ভ্রমণ মৌসুমে দৈনিক যাত্রী চলাচল নতুন রেকর্ড সৃষ্টি করেছে। শনিবার চীনের পরিবহন মন্ত্রণালয়-এর প্রকাশিত তথ্যানুযায়ী, ২০ ফেব্রুয়ারি দেশজুড়ে আন্তঃআঞ্চলিক যাত্রী পরিবাহী যাত্রার সংখ্যা ৩৫ কোটির বেশি ছাড়িয়ে যায়। ২০২৬ সালের বসন্ত উৎসব ভ্রমণ মৌসুমের ১৯তম দিন ২০ ফেব্রুয়ারিতে মোট আন্তঃআঞ্চলিক যাত্রী চলাচল পৌঁছায় প্রায় ৩৫ কোটি ট্রিপে। এটি ২০২৫ সালের একই দিনের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ বেশি, যা একদিনে সর্বোচ্চ যাত্রী চলাচলের নতুন রেকর্ড। চীনা নববর্ষ নামেও পরিচিত বসন্ত উৎসব এ বছর ১৭ ফেব্রুয়ারিতে উদযাপিত হয়েছে এবং সরকারি ছুটি চলবে টানা নয় দিন। প্রতি বছর এই সময়ে অনুষ্ঠিত ‘ছুয়ানইউন’ ভ্রমণ মৌসুমকে বিশ্বের সবচেয়ে বড় মানব অভিবাসন হিসেবে বর্ণনা করা হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত ৪০ দিনের এই ভ্রমণ মৌসুমে রেকর্ড ৯.৫ বিলিয়ন আন্তঃআঞ্চলিক যাত্রী পারাপার হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ঐশী/আজাদ তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.