এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিম কানসু প্রদেশের একটি রাসায়নিক কারখানায় সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন তিনজন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, এ ঘটনায় আহত আরও দু’জন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউমেন শহরের একটি রাসায়নিক শিল্পপার্কে অবস্থিত চিনথে প্রতিষ্ঠানের একটি তিনতলা ভবনে এই আগুন লাগে। সোমবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ভবনটি রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি ছিল।
দুপুর ১২ টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং দুপুর ১২টা ৫৭ মিনিটের মধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়।
দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরো ঘটনা অনুসন্ধানে ইতেমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: সিএমজি