ফেব্রুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন সংকুচিত বায়ু শক্তি সঞ্চয় বা কমপ্রেসড এয়ার এনার্জি স্টোরেজ প্রযুক্তিতে একটি বড় সাফল্য অর্জন করেছে। চীনা বিজ্ঞান একাডেমি বৃহস্পতিবার জানিয়েছে, তাদের একটি প্রকৌশলী দল বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ ধরনের কম্প্রেসর তৈরি করেছে।
কম্প্রেসরটি চীনা বিজ্ঞান একাডেমির ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং থার্মোফিজিক্স এবং চোং ছু কুও নং (বেইজিং) টেকনোলজি কোম্পানি লিমিটেড যৌথভাবে তৈরি করেছে। এতে কম বিদ্যুৎ চাহিদার সময় বায়ু ভূগর্ভস্থ গুহায় সংকুচিত করে সংরক্ষণ করা হয় এবং চাহিদা বেশি হলে সেই বায়ু ছেড়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
পরীক্ষার ফলাফল অনুযায়ী, এই কম্প্রেসর সর্বোচ্চ ১০.১ মেগাপাস্কাল চাপ তৈরি করতে পারে এবং সর্বোচ্চ ১০১ মেগাওয়াট শক্তি উৎপাদনে সক্ষম। এটি ৩৮.৭ শতাংশ থেকে ১১৮.৪ শতাংশ পর্যন্ত বিস্তৃত লোড রেঞ্জে কাজ করতে পারে।
চীন নবায়নযোগ্য জ্বালানির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে শক্তি সঞ্চয় প্রযুক্তির উন্নয়ন দ্রুততর করছে। শক্তি সঞ্চয় ব্যবস্থা সৌর ও বায়ু বিদ্যুতের মতো অনিয়মিত উৎপাদনকে স্থিতিশীল করতে সাহায্য করে, ফলে বিদ্যুৎ গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ আরও বাড়ানো সম্ভব হয়।
ফয়সল/রাসেল
তথ্য ও ছবি: সিনহুয়া
চীনে সংকুচিত বায়ু শক্তি সঞ্চয় প্রযুক্তিতে বড় সাফল্য
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.