চীনের বসন্ত উৎসবের ছুটি শেষে সরকারি কাজ দ্রুত ও সুশৃঙ্খলভাবে শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একাধিক নীতিগত নথি পর্যালোচনা বিষয়ে মঙ্গলবার স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠকে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন উদ্যোগকে নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে হবে।
বাজারের প্রাণশক্তি জোরদার ও জনগণের কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে আরও লক্ষ্যভিত্তিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে। এ ছাড়া বয়স্ক জনগোষ্ঠীকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমের বিকাশ এবং বয়স্কদের সেবা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বৈঠকে স্থানীয় সম্প্রদায় পর্যায়ে অগ্নিনির্বাপণ কার্যক্রম জোরদারের একটি নির্দেশিকা অনুমোদন, উন্নত অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং জরুরি পরিস্থিতিতে জনসাধারণের প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া পানি সংক্রান্ত একটি আইনের খসড়া সংশোধন নীতিগতভাবে আলোচনা ও অনুমোদন করা হয়েছে।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি