চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময় বছর-এর উদ্বোধনী অনুষ্ঠানে সি’র শুভেচ্ছাবার্তা

চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময় বছর-এর উদ্বোধনী অনুষ্ঠানে সি’র শুভেচ্ছাবার্তা
জানুয়ারি ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (বৃহস্পতিবার), ‘চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময় বছর, ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একটি শুভেচ্ছাবার্তা পাঠান। বার্তায় তিনি বলেন, চীন ও আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭০তম বার্ষিকী উপলক্ষে ‘সাংস্কৃতিক বিনিময় বছর’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ছিল আফ্রিকান নেতাদের সাথে পৌঁছানো চীনের গুরুত্বপূর্ণ মতৈক্য এবং নতুন ঐতিহাসিক আরম্ভ-বিন্দুতে চীন-আফ্রিকা বন্ধুত্ব আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সি বলেন, বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ও একে অপরের কাছ থেকে শেখা হলো মানবজাতির অগ্রগতি ও বৈশ্বিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। শত শত বছর ধরে, চীন ও আফ্রিকান সভ্যতা একে অপরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। তিনি আশা করেন, দু’পক্ষ ‘সাংস্কৃতিক বিনিময় বছর’-এর সুযোগ কাজে লাগিয়ে, ঐতিহ্যবাহী বন্ধুত্ব জোরদার করবে, একে অপরের সভ্যতা থেকে শিখবে, মানুষে মানুষে বিনিময় বাড়াবে, দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময়ের কাজ গভীরতর করবে, হাতে হাত রেখে আধুনিকায়ন ত্বরান্বিত করবে, ২৮০ কোটি চীনা ও আফ্রিকান মানুষের হৃদয় সংযুক্তির কাজ বেগবান করবে, বৈশ্বিক দক্ষিণের সাথে একযোগে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করবে, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার জন্য নতুন চীন-আফ্রিকা অবদান রাখবে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.