চীন ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত

চীন ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত
ডিসেম্বর ২৯: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) ইউন-নান প্রদেশের ইউসি শহরে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিউ-এর সঙ্গে বৈঠকে করেছেন। ওয়াং ই সিহাসাকের মাধ্যমে রাজা মহা ভজিরালংকর্নের কাছে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও নববর্ষের শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, চীন থাইল্যান্ডের সঙ্গে থাই–চীন বন্ধুত্বের আগামী সোনালি ৫০ বছর শুরু করতে প্রস্তুত। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে চীন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে কোনো সশস্ত্র সংঘর্ষ দেখতে চায় না। তিনি বিশ্বাস করেন, যতক্ষণ থাইল্যান্ড ও কম্বোডিয়া সমতার ভিত্তিতে যোগাযোগ বজায় রাখবে এবং একসঙ্গে এগিয়ে যাবে, ততক্ষণ কোনো বাধাই তাদের অতিক্রমের বাইরে থাকবে না। সিহাসাক ওয়াং ইর মাধ্যমে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে রাজা মহা ভজিরালংকর্নের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, থাইল্যান্ড থাই–কম্বোডিয়া সংঘর্ষ নিরসনে এশীয় পদ্ধতিতে চীনের সক্রিয় মধ্যস্থতামূলক প্রচেষ্টার প্রশংসা করে এবং টেকসই যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। (শিশির/তৌহিদ/শুয়েই) 王毅会见泰国外交部长西哈萨  中共中央政治局委员、外交部长王毅28日在云南玉溪会见泰国外交部长西哈萨。   王毅请西哈萨转达习近平主席对哇集拉隆功国王的诚挚问候和新年祝福,表示中方愿同泰方共同开辟中泰友谊下一个金色50年。作为友好近邻,中方最不希望看到泰柬兵戎相见。相信泰柬只要平等沟通,共同向前走,就没有迈不过去的坎儿。   西哈萨请王毅转达哇集拉隆功国王对习近平主席的诚挚问候,表示泰方赞赏中方以亚洲方式为调停泰柬冲突所作积极努力,泰方致力于实现可持续停火。

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.