চীন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ

চীন ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ফোনালাপ
জানুয়ারি ৭: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায়, ফিনল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেনের সঙ্গে এক ফোনালাপে মিলিত হন। ফোনালাপে ওয়াং ই বলেন, গত এক বছরে, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে, চীন-ফিনল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উন্নয়ন বাস্তবায়িত হয়েছে; বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন সাফল্য অর্জিত হয়েছে। চলতি বছর চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’-র শুরুর বছর। চীন উচ্চমানের উন্মুক্তকরণে অবিচল থাকবে; ফিনল্যাণ্ডের সাথে পরস্পরের উন্নয়নকৌশল সংযুক্তির কাজ জোরদার করবে; জ্বালানি রূপান্তর, বৃত্তাকার অর্থনীতি, এআই, সবুজ পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করবে; হাতে হাত রেখে অবাধ বাণিজ্যব্যবস্থাকে রক্ষা করবে; অর্থনৈতিক বিশ্বায়নকে সমর্থন দিয়ে যাবে; এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ফিনল্যান্ড, চীনের ব্যাপারে জোটে ইতিবাচক ভুমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে মতভেদ দূর করার পাশাপাশি, চীন-ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তি আলোচনার সাফল্য নিয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ভালটোনেন বলেন, তাঁর দেশ ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে এবং চীনের সাথে উচ্চ পর্যায়ের বিনিময় বাড়াবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করবে। আবহাওয়া ও জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপ ও চীন পরস্পরের গুরুত্বপূর্ণ অংশীদার। এক্ষেত্রে, গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিনল্যান্ড এর জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে ইচ্ছুক। দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সংকটের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত নিয়েও মতবিনিময় করেন। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.