জানুয়ারি ২৩: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আজ (শুক্রবার) এক ফোনালাপে মিলিত হন।
ফোনালাপে সি বলেন, চলতি বছর হলো চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর। চীন উচ্চমানের বৈদেশিক উন্মুক্তকরণের মাধ্যমে উচ্চমানের উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং চীন-ব্রাজিল সহযোগিতাগুলোর জন্য আরও সুযোগ সৃষ্টি করবে। চীন সার্বিকভাবে ব্রাজিলের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক, যাতে দু’দেশের জনগণের জন্য আরও সুন্দর ভবিষ্যত্ গড়ে তোলা যায়।
সি আরও বলেন, বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, চীন ও ব্রাজিল বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার এবং বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও উন্নতির জন্য গঠনমূলক শক্তি। দুই দেশ ও বিশ্বব্যাপী দক্ষিণের সাধারণ স্বার্থকে আরও ভালোভাবে রক্ষা করা উচিত এবং যৌথভাবে জাতিসংঘের মূল অবস্থান ও আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারকে সমুন্নত রাখা উচিত।
এ সময় লুলা বলেন, ব্রাজিল চীনের সঙ্গে দ্বিপাক্ষিক ও ল্যাটিন আমেরিকা-চীন সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক। ব্রাজিল ও চীন হলো বহুপক্ষবাদ সুরক্ষা এবং অবাধ বাণিজ্য বজায় রাখার গুরুত্বপূর্ণ শক্তি। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি উদ্বেগজনক। ব্রাজিল চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালিয়ে জাতিসংঘের কর্তৃত্ব রক্ষা, ব্রিক্স দেশগুলো সহযোগিতা জোরদার, এবং আঞ্চলিক ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করতে চায়। (ছাই/আলিম)
চীন ও ব্রাজিলের প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপ
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.