মার্চ ২৩: মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীনের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়ে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছে চীন। গতকাল (রোববার) বিকেলে বেইজিংয়ে সফররত মার্কিন-চীন বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান চীনা উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং।
বৈঠককালে হ্য লি ফেং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। মার্কিন-চীন বিজনেস কাউন্সিল দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান এবং বাণিজ্যিক সম্পর্কের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে বলে বেইজিং প্রত্যাশা করে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, মার্কিন কোম্পানিগুলো চীনের বাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কে আরও স্থিতিশীলতা আনবে।
মার্কিন-চীন বিজনেস কাউন্সিলের বোর্ড চেয়ারম্যান রাজ সুব্রামনিয়াম জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও শিল্প মহল চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপারে আশাবাদী। তাই তারা চীনের বাজারে বিনিয়োগ বাড়াতে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।
(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)