চীন ও রাশিয়ার জনগণ পর্যায়ে যোগাযোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন, চীনের জ্যেষ্ঠ আইনপ্রণেতা লি হোংচোং। সোমবার বেইজিংয়ে চীন-রাশিয়া মৈত্রী, শান্তি ও উন্নয়ন কমিটির চীনের পক্ষের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে মস্কোর পক্ষে ছিলেন বোরিস তিতভ।
এ সময় লি হোংচোং বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিক নির্দেশনায় বেইজিং-মস্কো’র সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব উন্নয়ন ধরে রেখেছে।
তিনি আরও বলেন, দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্যকে ভিত্তি হিসেবে নিয়ে এ কমিটিকে কাজ করতে হবে। এ ছাড়াও দু’দেশের জনগণের যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কমিটির ভূমিকা আরও কার্যকর করতে হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে হবে।
এ সময় তিনি চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশন সম্পর্কেও রুশ প্রতিনিধিকে অবহিত করেন।
অন্যদিকে রাশিয়ার প্রতিনিধি বোরিস তিতভ বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং দু’দেশের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা জোরদারে কমিটির সক্রিয় ভূমিকার প্রতি মস্কোর পূর্ণ সমর্থন আছে।
সূত্র: সিএমজি