এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে আসছেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম ।
আগামী ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন তিনি।
বৃহস্পতিবার চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মুখপাত্র হু চাওমিং এই সফরের ঘোষণা দেন।
ভিয়েতনামের শীর্ষ নেতৃত্বের এই সফর দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া