জানুয়ারি ২, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় সমৃদ্ধিতে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি এবং চীনের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো চীনের পিপলস লিবারেশন আর্মি—পিএলএ
।
ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তারা।
চীনের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুচিয়ান-এর সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘২০২৬’ আকৃতি গঠন করেন এবং নেতৃত্ব ও অগ্রগতির প্রতীকী চীনা অক্ষর প্রদর্শনের মাধ্যমে জাতি ও জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান। ঐক্যবদ্ধ কণ্ঠে তারা মাতৃভূমির সমৃদ্ধি ও শান্তির প্রতি তাদের অঙ্গীকার ঘোষণা করেন।
এ সময় ক্রু সদস্যরা বলেন, বিশাল নীল সমুদ্রের বুকে দাঁড়িয়েও তাদের হৃদয় মাতৃভূমির সঙ্গে সংযুক্ত। সামুদ্রিক সীমান্ত রক্ষায় তারা সর্বদা সতর্ক থাকবে এবং যে কোনো পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত থাকবে।
একই দিনে, সাড়ে ৪ হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত তুষারাবৃত মালভূমিতে পিএলএর ৭৬তম গ্রুপ আর্মির অধীনে একটি সেনা ব্রিগেড নববর্ষ উপলক্ষে বিশেষ পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে।
জেনিফার/ ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
জাতীয় সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার পিএলএ‘র
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.