জাতীয় পানি নেটওয়ার্ক নির্মাণ অগ্রগতি নিয়ে রাষ্ট্রপরিষদের বৈঠক পরিচালনায় চীনের প্রধানমন্ত্রী

জাতীয় পানি নেটওয়ার্ক নির্মাণ অগ্রগতি নিয়ে রাষ্ট্রপরিষদের বৈঠক পরিচালনায় চীনের প্রধানমন্ত্রী
জানুয়ারি ১, সিএমজি বাংলা ডেস্ক: জাতীয় পানি নেটওয়ার্ক নির্মাণের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন শুনতে, বুধবার রাষ্ট্রপরিষদ আয়োজিত এক নির্বাহী বৈঠকে সভাপতিত্ব করেন, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠকে সীমান্ত পারাপারে বাণিজ্য সহজীকরণের জন্য গৃহীত কিছু সফল উদ্যোগ দেশব্যাপী সম্প্রসারণ ও প্রয়োগের ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে পানি সরবরাহ সংক্রান্ত একটি খসড়া বিধিমালা এবং দেশের ওষুধ প্রশাসন আইন বাস্তবায়নবিষয়ক বিধিমালার খসড়া সংশোধনী অনুমোদিত হয়। বৈঠকে বলা হয়, জাতীয় পানি নেটওয়ার্ক নির্মাণ জলসম্পদ বণ্টনের অপ্টিমাইজেশন, জাতীয় পানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ। পাশাপাশি এটি পরিবহন, পরিবেশ সুরক্ষা ও পর্যটন খাতে বহুমুখী ভূমিকা রাখবে এবং দেশীয় চাহিদা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করবে। সীমান্ত বাণিজ্য সহজীকরণকে প্রথম সারির ব্যবসা পরিবেশ তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বৈঠকে কার্যকর ও নির্বিঘ্ন লজিস্টিকস ব্যবস্থা, পরিবহন করিডরগুলোর সমন্বয় জোরদার এবং উপকূলীয়, অভ্যন্তরীণ ও সীমান্তবর্তী অঞ্চলে মালবাহী পরিবহনে মাল্টিমোডাল সমন্বয় গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে পানি সরবরাহকে মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত একটি মৌলিক বিষয় হিসেবে উল্লেখ করে শহর ও গ্রামের সমন্বিত উন্নয়ন, একীভূত পানি সরবরাহ ব্যবস্থা এবং পানি উৎস থেকে কল পর্যন্ত একটি মানসম্মত পূর্ণাঙ্গ সরবরাহ শৃঙ্খলা গড়ে তোলার আহ্বান জানানো হয়। ঐশী/জেনিফার তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.