জানুয়ারি–নভেম্বরে কুয়াংসির আসিয়ান বাণিজ্যে ১০ শতাংশ প্রবৃদ্ধি

জানুয়ারি–নভেম্বরে কুয়াংসির আসিয়ান বাণিজ্যে ১০ শতাংশ প্রবৃদ্ধি
ডিসেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান)ভুক্ত দেশগুলোর বাণিজ্য ১০ শতাংশ বেড়েছে। সম্প্রতি নাননিং কাস্টমস এই তথ্য প্রকাশ করেছে। কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১১ মাসে আসিয়ান দেশগুলোর সঙ্গে কুয়াংসির আমদানি ও রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৪ দশমিক ২২ বিলিয়ন ইউয়ান (প্রায় ৫৪ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার)। এটি কুয়াংসির মোট বৈদেশিক বাণিজ্যের ৫২ দশমিক ৯ শতাংশ। আসিয়ান অঞ্চলে কুয়াংসির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে ভিয়েতনাম তার অবস্থান ধরে রেখেছে, যেখানে বাণিজ্য ৭ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্যে উল্লেখযোগ্য বৃদ্ধির দেখা গেছে। কাস্টমসের তথ্য অনুযায়ী, একই সময়ে কুয়াংসি মোট ৭২৬ দশমিক ৫৪ বিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য আমদানি ও রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি। জেনিফার/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.