এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব বক্স অফিসের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছে চীনা অ্যানিমেটেড ব্লকবাস্টার ‘ন্য চা ২’। টিকিট প্লাটফর্ম 'মাওয়ান'-এর বুধবারের তথ্য অনুযায়ী, সিনেমাটি জেমস ক্যামেরনের 'টাইটানিক'-কে টপকে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়েছে।
গত বুধবার পর্যন্ত সিনেমাটির বিশ্বব্যাপী বক্স অফিস আয় দাঁড়িয়েছে প্রায় ২২৬ কোটি ৭০ লাখ ডলারে। এটিই এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড এবং ইংরেজি ভাষার বাইরে চলচ্চিত্রগুলোর অন্যতম।
চীনের নিজস্ব সংস্কৃতি ও পৌরাণিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত ন্য চা-২ চীনের নয়, বরং বিশ্বজুড়ে দর্শকদের নজর কেড়েছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া