টানা দুই সপ্তাহ ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

টানা দুই সপ্তাহ ব্যবহারের শীর্ষে চীনা এআই মডেল

চীনের বড় আকারের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো টানা দ্বিতীয় সপ্তাহের মতো বৈশ্বিক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ওপেনরাউটার।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত চীনা এআই মডেলগুলোর সাপ্তাহিক টোকেন ব্যবহার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৯ ট্রিলিয়নে। টানা দুই সপ্তাহ এই ধারা অব্যাহত রয়েছে।

টোকেন হলো এআই মডেলের তথ্য প্রক্রিয়াকরণের ক্ষুদ্রতম একক, যা ব্যবহারের পরিমাণ দিয়ে মডেলের কার্যকারিতা ও বাস্তব প্রয়োগের মাত্রা নির্ধারণ করা হয়।

বিশ্বে মোট টোকেন ব্যবহারের শীর্ষ তিন অবস্থানই চীনা এআই মডেলগুলোর দখলে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা দেখায়—বিভিন্ন শিল্পখাতে এআই-নির্ভর রূপান্তর দ্রুত বাড়ছে।

প্রাথমিকভাবে এআই ব্যবহার সীমিত ছিল টেক্সট তৈরি ও কথোপকথনে। এখন তা তথ্য অনুসন্ধান, ডকুমেন্ট প্রসেসিং এবং একাধিক এআই এজেন্টের সমন্বিত কার্যক্রম পর্যন্ত বিস্তৃত।

আর্থিক খাত, সীমান্ত-পার বাণিজ্য, গেমিং এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রেও এআই-এর বাণিজ্যিক প্রয়োগ দ্রুত বাড়ছে।

জেপি মরগান চেজ পূর্বাভাস দিয়েছে, চীনে এআই ইনফারেন্স টোকেনের ব্যবহার ২০২৫ সালের প্রায় ১০ কোয়াড্রিলিয়ন থেকে ২০৩০ সালে বেড়ে প্রায় ৩,৯০০ কোয়াড্রিলিয়নে পৌঁছাবে। অর্থাৎ, আগামী পাঁচ বছরে এটি প্রায় ৩৭০ গুণ বাড়বে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.