এপ্রিল ৭, সিএমজি বাংলা ডেস্ক: আরও শক্তিশালী হলো চীনের ইউয়ান। মঙ্গলবার দেশটির ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম জানায়, চীনা মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ডলারের বিপরীতে ৭৫ পিপস বেড়ে ৬ দশমিক ৮৮৫৪ হয়েছে।
চীনের স্পট ফরেন এক্সচেঞ্জ মার্কেটে প্রতিদিন লেনদেন চলাকালে ইউয়ান নির্ধারিত কেন্দ্রীয় বিনিময় হারের চেয়ে ২ শতাংশ পর্যন্ত উপরে বা নিচে ওঠানামা করতে পারে।
সূত্র: সিএমজি