ড্রোন কাণ্ড: উত্তর কোরিয়ার কাছে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

ড্রোন কাণ্ড: উত্তর কোরিয়ার কাছে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের দুঃখ প্রকাশ

এপ্রিল ৬: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং, তথাকথিত ‘ড্রোন কাণ্ডের’ জন্য, উত্তর কোরিয়ার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আজ (সোমবার) সকালে ইয়োনহাপ সংবাদ সংস্থা এ তথ্য জানায়।

প্রকাশিত তথ্যানুসারে, মন্ত্রিসভার এক বৈঠকে লি জে-মিয়ং বলেন, যদিও এই ঘটনাটি দক্ষিণ কোরীয় সরকারের উদ্দেশ্য ছিল না, তবুও তিনি দুঃখ প্রকাশ করছেন। কিছু লোকের দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া আচরণের কারণে অপ্রয়োজনীয় সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বলেও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

লি জে-মিয়ং বলেন, দক্ষিণ কোরিয়ার সংবিধান ও আইন অনুযায়ী, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো ব্যক্তির উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া নিষিদ্ধ। সংশ্লিষ্ট বিভাগগুলোর উচিত, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা গ্রহণ করা।

তিনি জোর দিয়ে বলেন, বিশ্বজুড়ে সংঘাত অব্যাহত থাকায়, অভিন্ন নিয়ম ও পারস্পরিক সুবিধার ওপর ভিত্তি করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা গুরুতরভাবে নড়বড়ে হয়ে পড়ছে। এ প্রেক্ষাপটে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা আরও বেশি গুরুত্বপূর্ণ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

韩国总统就“无人机入朝事件”向朝鲜表示遗憾

据韩联社报道,韩国总统李在明6日上午就“无人机入朝事件”向朝鲜表示遗憾。

李在明当天在青瓦台主持召开的国务会议上说,虽然此次事件并非韩国政府的本意,但由于部分人不负责任、鲁莽的行为引发了不必要的军事紧张局势,对此向朝方表示遗憾。

李在明说,韩国宪法和法律禁止个人私自对朝方进行挑衅行为。相关部门应推进制度改进,采取措施,以防止类似事件再次发生。

李在明强调,随着世界各地冲突不断,基于共同规则与互惠的国际秩序正受到严重动摇,越是这种时期,半岛的和平与稳定就越显得尤为重要。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.