ঢাকায় চীনা চলচ্চিত্র ‘স্নো লেপার্ড’ -এর প্রদর্শনী, দর্শকদের জন্য উন্মুক্ত

ঢাকায় চীনা চলচ্চিত্র ‘স্নো লেপার্ড’ -এর প্রদর্শনী, দর্শকদের জন্য উন্মুক্ত
ঢাকা, নভেম্বর ১৩, সিএমজি বাংলা: বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনা চলচ্চিত্র ‘স্নো লেপার্ড’ -এর প্রদর্শনী। আগামী ১৭ নভেম্বর, সোমবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই চলচ্চিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, বাড়ি ৩৬৫/৪, লেন ৬, বারিধারা ডিওএইচএস-এ। আয়োজকরা জানান, প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং দর্শনার্থীরা বিনামূল্যে নিবন্ধন করতে পারেন। নিবন্ধন করা যাবে https://forms.gle/rutSJv1g8gPxyS4o9 এই গুগল ফর্মটি পূরণের মাধ্যমে। সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বতের প্রাকৃতিক পরিবেশে বিরল প্রজাতির তুষার চিতা এবং মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের গল্প নিয়ে চীনা ভাষায় নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক ওয়ানমা সিদান, যিনি সিচাংয়ের সংস্কৃতি ও জীবনের গভীরতা তুলে ধরার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত। ‘স্নো লেপার্ড’ চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে প্রকৃতি, নৈতিকতা ও সহাবস্থানের এক সংবেদনশীল কাহিনি, যা দর্শকদের মানুষ ও প্রাণীর মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। এর পাশাপাশি, চলচ্চিত্রটি আধুনিক সিচাংয়ের সংস্কৃতি, ভাষা এবং জীবনযাত্রারও এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি তুলে ধরে। এই প্রদর্শনী চীন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে কূটনীতিক, চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনটি চীন-বাংলাদেশ সাংস্কৃতিক সহযোগিতা ও বোঝাপড়াকে আরও গভীর করার এক অনন্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আজাদ/জেনিফার

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.