তাইইউয়ান স্কি রিসোর্টে বাড়ছে ভিড়, চাঙা আইস-স্নো অর্থনীতি

তাইইউয়ান স্কি রিসোর্টে বাড়ছে ভিড়, চাঙা আইস-স্নো অর্থনীতি
ফয়সল আবদুল্লাহ তাইইউয়ানের ছাইওয়ে ম্যানর স্কি রিসোর্টে ভিড়ই প্রমাণ করে, চীনের আইস-স্নো অর্থনীতি এখন বেশ ভালো অবস্থায় আছে। শহরের কেন্দ্র থেকে মাত্র ১০ কিলোমিটারের একটু বেশি দূরে থাকা রিসোর্টটি নভেম্বরের শেষ দিকে খুলেছে। এরপর থেকেই এটি শীতকালে মানুষের প্রিয় ঘোরার জায়গা হয়ে উঠেছে। রিসোর্টটিতে নতুন ও অভিজ্ঞ—সব ধরনের স্কিয়ারদের জন্য সাতটি আলাদা স্লোপ রয়েছে। রাতের বেলাতেও স্কিইং করার সুবিধা আছে। রিসোর্টের ব্যবস্থাপক ফু ছিওং জানান, নতুন বছর ও বসন্ত উৎসবের ছুটিতে দর্শনার্থী আরও বাড়বে। বিশেষ করে কিশোরদের সংখ্যা বাড়ছে। স্কিইং শুধু বিনোদন নয়, শরীরচর্চারও ভালো উপায়। স্কিয়ার পেং হুই বলেন, ‘এই শীতে আলপাইন স্কিইং করেছি, পুরো অভিজ্ঞতাটা খুব উপভোগ করেছি।’ স্থানীয় বাসিন্দা ছেন চিয়ানশিন বলেন, ‘বাচ্চাকে নিয়ে এসেছি একটু ঘোরাঘুরি ও বিশ্রামের জন্য। স্কিইং করলে বাচ্চাদের সাহস ও ধৈর্য বাড়ে।’ এই রিসোর্টের সাফল্য আসলে সারা চীনের চিত্রই দেখায়। তথ্য অনুযায়ী, ২০২৪–২০২৫ মৌসুমে চীনে আইস-স্নো খাতে খরচ হয়েছে ১৮৭.৫ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ২৫ শতাংশের বেশি। এই সময়ে প্রায় ৫২০ মিলিয়ন মানুষ আইস-স্নো পর্যটনে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্টটি শুধু বিনোদনের জায়গা নয়, স্থানীয় মানুষের কর্মসংস্থানও তৈরি করছে। এখানকার শতাধিক কর্মীর বেশিরভাগই কাছের গ্রামের মানুষ। তারা তুষার তৈরি, নিরাপত্তা ও সেবামূলক কাজে কাজ করছেন। ফু চিওং বলেন, “আমরা ভবিষ্যতে আইস ও স্নো খেলাধুলার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন আরও এগিয়ে নিতে চাই।” এজন্য রিসোর্টে নতুন আইস অ্যান্ড স্নো সেন্টারসহ আরও উন্নয়ন কাজ চলছে, যাতে এটি সারা বছরই আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.