‘তাইওয়ানকে চীন থেকে আলাদা করার কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না’

‘তাইওয়ানকে চীন থেকে আলাদা করার কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না’
জানুয়ারি ৫: তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)–র গুটিকতক সদস্য ‘দুই তীরের জনগণের সম্পর্ক বিধি’ সংশোধনের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে তাইওয়ান ও গণপ্রজাতন্ত্রী চীনকে আলাদা সত্তা হিসেবে উপস্থাপন করা এবং মূল ধারায় থাকা “জাতীয় ঐক্য সাধনের আগে” শব্দগুচ্ছ মুছে ফেলার কথা আছে। এ বিষয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র চেন পিনহুয়া সম্প্রতি সাংবাদিকদের বলেন, “আমরা সংশ্লিষ্ট ঘটনার ওপর গভীর নজর রাখছি। এ ধরনের প্রস্তাব তাইওয়ান সমাজের মূলধারার জনমত ও তাইওয়ানের জনগণের নিরাপত্তা ও কল্যাণকে উপেক্ষা করে, প্রকাশ্যভাবে তাইওয়ান যে চীনের অবিচ্ছেদ্য অংশ—এই ঐতিহাসিক ও আইনগত বাস্তবতাকে চ্যালেঞ্জ করছে; বিশ্বে একটিমাত্র চীন রয়েছে এবং মূল ভূখণ্ড ও তাইওয়ান একই চীনের অংশ—তাইওয়ান প্রণালীর বর্তমান অবস্থাকে বদলানোর চেষ্টা করছে; নগ্নভাবে “আইনিভাবে তাইওয়ান স্বাধীনতা” এগিয়ে নিচ্ছে; ইচ্ছাকৃতভাবে দুই তীরের উত্তেজনা বাড়াচ্ছে এবং প্রণালী ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। এর উদ্দেশ্য অত্যন্ত অশুভ, যা সম্পূর্ণভাবে প্রমাণ করে যে, লাই ছিং-ত্য প্রশাসন ও ডিপিপি নিঃসন্দেহে “শান্তি ধ্বংসকারী”, “সংকট সৃষ্টিকারী” ও “যুদ্ধের উস্কানিদাতা’। চেন পিনহুয়া আরও বলেন, “‘তাইওয়ানের স্বাধীনতা’ মানেই যুদ্ধ—এটি একটি মৃত পথ, একট বন্ধ গলি। যেকোনো রূপে “আইনি তাইওয়ান স্বাধীনতা” ষড়যন্ত্র চূর্ণ করার বিষয়ে আমাদের পূর্ণ আস্থা ও পর্যাপ্ত সক্ষমতা রয়েছে; কোনো নাম বা কোনো উপায়ে, বিচ্ছিন্নতাবাদী শক্তি তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে চাইলে আমরা কখনোই তা হতে দেব না।” (শিশির/আলিম/মুক্তা) 国台办发言人就部分民进党籍民意代表提案修改“两岸人民关系条例”答记者问 据台湾媒体报道,部分民进党籍民意代表提案修改台湾地区现行“两岸人民关系条例”,用“台湾与中华人民共和国”定位两岸关系,并删除原条文中“国家统一前”字眼。对此有何评论?陈斌华答问时作上述表示。   针对这一问题,国务院台办发言人陈斌华表示,我们高度关注有关动向。该提案罔顾台湾社会主流民意和台湾同胞平安福祉,公然挑战台湾是中国一部分的历史和法理事实,妄图改变世界上只有一个中国、大陆和台湾同属一个中国的台海现状,赤裸裸推动“法理台独”,蓄意升高两岸紧张局势,破坏台海及地区和平稳定,用心险恶、性质恶劣,充分说明赖清德当局和民进党是不折不扣的“和平破坏者”“危机制造者”“战争煽动者”。   陈斌华指出,“台独”意味着战争,是死路、是绝路。我们有充分信心和足够能力粉碎任何形式的“法理台独”图谋,决不允许“台独”分裂势力以任何名义、任何方式把台湾从中国分裂出去!  

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.