ফেব্রুয়ারি ৪, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে চীনের তাইওয়ান ডেমোক্রেটিক সেলফ-গভর্নমেন্ট লিগ-এর কেন্দ্রীয় কমিটির সঙ্গে তাইওয়ান-অর্থায়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে উন্নয়ন সংক্রান্ত মতবিনিময়ের পাশাপাশি আসন্ন স্প্রিং ফেস্টিভ্যাল বা চীনা চান্দ্র নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা হয়।
মঙ্গলবার বেইজিং অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এলাকায় অবস্থিত একটি আন্তঃপ্রণালী বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্রে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সহ-সভাপতি এবং টিডিএসএল কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন সু হুই বলেন, চীনের মূল ভূখণ্ডের বাজারের ব্যাপকতা, শক্তিশালী শিল্পব্যবস্থা ও উদ্ভাবনী সক্ষমতার সুবিধা ভবিষ্যতেও আরও উন্মোচিত হবে।
সিম্পোজিয়ামে তাইওয়ান-অর্থায়িত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মূল ভূখণ্ডের উদ্যোক্তা কার্যক্রম ও উন্নয়নের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন বাস্তবসম্মত প্রস্তাব দেন। তারা একমত হন যে, ভবিষ্যতেও মূল ভূখণ্ড কর্তৃপক্ষ দৃঢ়ভাবে অবস্থান নিয়ে সমন্বিত উন্নয়ন এগিয়ে নিতে একযোগে কাজ করবেন।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি :সিনহুয়া
তাইওয়ান ডেমোক্রেটিক সেলফ-গভর্নমেন্ট লিগ-এর সঙ্গে তাইওয়ান-অর্থায়িত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠক
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.