এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ান প্রশ্নে কোনো ব্যক্তি বা শক্তিকে উস্কানি দিতে বা গোলযোগ সৃষ্টি করতে দেওয়া উচিত নয়, কারণ এটি চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং এটি এমন একটি রেডলাইন যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। চীনের রাষ্ট্রীয় পরিষদে তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হান বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
তাইওয়ান সম্পর্কিত জাপানি আইনপ্রণেতা কেইজি ফুরুয়ার জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে চীনের পাল্টা পদক্ষেপকে জাপান ‘দুঃখজনক’ আখ্যা দেওয়ার বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, তাইওয়ান প্রশ্নে চীনের অভ্যন্তরীণ বিষয়ে কেইজি ফুরুয়ার প্রকাশ্য হস্তক্ষেপ চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার ওপর একটি গুরুতর লঙ্ঘন। এর জবাবে চীন যে পাল্টা ব্যবস্থা নিয়েছে তা সম্পূর্ণ যুক্তিসঙ্গত ও আইনসম্মত।
সূত্র: সিএমজি