Thursday, April 9, 2026
Live

তাইওয়ানে পিএলএ’র সামরিক মহড়া

তাইওয়ানে পিএলএ’র সামরিক মহড়া
ডিসেম্বর ৩১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান অঞ্চলের পূর্বদিকে সমুদ্রসীমায় বিশাল সামরিক মহড়া পরিচালনা করেছে দেশটির পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড। মঙ্গলবার আয়োজিত এই মহড়ায় মূলত চতুর্মুখী শক্তি প্রদর্শন, বিশেষ বাহিনীর মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থার অনুপ্রবেশ এবং গুরুত্বপূর্ণ বন্দরগুলো দখলের মহড়ায় জোর দেওয়া হয়। ইস্টার্ন থিয়েটার কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবারের এই অভিযানে অংশ নিয়েছিল চীনের শক্তিশালী উভচর হামলাকারী জাহাজ ‘হাইনান’। এর পাশাপাশি ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং অত্যাধুনিক চালকবিহীন ড্রোন এই যৌথ মহড়ায় অংশ নেয়। এই মহড়ার মূল লক্ষ্য ছিল বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন, পদ্ধতিগত অভিযান পরিচালনা এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা যাচাই করা। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.