তাইওয়ান ইস্যুতে অবস্থান অপরিবর্তিত বলে সীমা লঙ্ঘন করা উচিৎ নয় জাপানের: চীনের সতর্কবার্তা

তাইওয়ান ইস্যুতে অবস্থান অপরিবর্তিত বলে সীমা লঙ্ঘন করা উচিৎ নয় জাপানের: চীনের সতর্কবার্তা

চীনের তাইওয়ান বিষয়ে জাপান ‘অবস্থান অপরিবর্তিত’ থাকার দাবি করলেও, তারা যেন সীমারেখা অতিক্রম না করে— বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এমন সতর্কবার্তা দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন যে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি তাইওয়ানকে ঘিরে যে মন্তব্য করেছেন, তা সরকারের বিদ্যমান নীতিতে কোনো পরিবর্তন আনে না এবং জাপান এ অবস্থান থেকে সরে আসারও পরিকল্পনা করছে না।

ব্রিফিংয়ে মাও নিং বলেন, তাইওয়ান প্রশ্নে জাপান সরকারের উচিত চীন–জাপানের মধ্যে বিদ্যমান চারটি রাজনৈতিক দলিলের নীতি অনুসরণ করা। ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ ধারণাগুলোকে অস্পষ্ট করা বা ইতিহাসের গতিপথ পাল্টানোর চেষ্টা করা উচিত নয়। মাও বলেন, তাইওয়ানের চীনে প্রত্যাবর্তন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ফল এবং যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।

এটিকে পরিবর্তন করার অধিকার কারও নেই। তিনি আরও বলেন, যদি জাপানের অবস্থান সত্যিই অপরিবর্তিত থাকে, তাহলে তাদের নেতার উচিত নয় তাইওয়ান প্রশ্নের সঙ্গে তথাকথিত ‘জাতীয় অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি’—এ ধরনের ধারণাকে যুক্ত করা। শুধু ‘অবস্থান বদলায়নি’ বললেই চীনের উদ্বেগ দূর হবে না। জাপানকে চীনের উদ্বেগকে গুরুত্ব সহকারে নেওয়া, ভুল মন্তব্য প্রত্যাহার, এবং নিজেদের প্রতিশ্রুতি বাস্তব পদক্ষেপে রূপান্তর করার আহ্বান জানান মাও। 

জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া 

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.