জানুয়ারি ৩, সিএমজি বাংলা ডেস্ক: তাইওয়ান ইস্যুতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ বা বিচ্ছিন্নতাবাদবিরোধী কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াওকাং এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে চীনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সম্প্রতি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড কর্তৃক পরিচালিত ‘জাস্টিস মিশন ২০২৫’ সামরিক মহড়া নিয়ে তাইওয়ানের নেতা লাই ছিং-তে এবং যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনসহ বেশ কিছু দেশের নেতিবাচক মন্তব্যের জবাবে চাং এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, এই মহড়া বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমন এবং জাতীয় পুনঃএকত্রীকরণে পিএলএ-র সক্ষমতার বহিঃপ্রকাশ। যারা তাইওয়ানের তথাকথিত স্বাধীনতা চায়, তাদের জন্য এটি একটি স্পষ্ট সতর্কবার্তা বলেও জানান তিনি।
চীন সংশ্লিষ্ট দেশগুলোকে ‘এক চীন নীতি’ মেনে চলার এবং বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
তাইওয়ান ইস্যুতে আপস নয়, বহিঃশক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের কড়া হুঁশিয়ারি
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.