তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়া

তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়া
ডিসেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান প্রণালীর মধ্যবর্তী জল ও আকাশসীমায় সামরিক মহড়া শুরু করেছে দেশটির পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড। সোমবার আয়োজিত এই মহড়ায় যুদ্ধবিমান, বোমারু বিমান এবং চালকবিহীন ড্রোন (ইউএভি) ব্যবহার করা হচ্ছে। এই অভিযানে আকাশপথের শক্তির সাথে সমন্বয় করা হয়েছে দূরপাল্লার রকেট ইউনিটকেও। ইস্টার্ন থিয়েটার কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মহড়ার মূল লক্ষ্য হলো ‘মোবাইল গ্রাউন্ড টার্গেট’ বা চলমান স্থল লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা। আকাশ এবং স্থলপথের আক্রমণের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করে কীভাবে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা ও চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালানো যায়, তা যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। শুভ/ফয়সল তথ্য ও ছবি:সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.