তাইওয়ান প্রশ্নে হস্তক্ষেপ করলে জাপানকে চরম মূল্য দিতে হবে: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

তাইওয়ান প্রশ্নে হস্তক্ষেপ করলে জাপানকে চরম মূল্য দিতে হবে:  চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়
নভেম্বর ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান প্রশ্নে জাপান যদি লাল সীমানা অতিক্রম করে তবে তাদের অবশ্যই বড় মূল্য দিতে হবে। এমন হুঁশিয়ারি দিলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের তাইওয়ান অঞ্চলের পূর্ব দিকে প্রায় ১১০ কিলোমিটার দূরে ইয়োনাগুনি দ্বীপে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা নিয়ে জাপানের পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, ‘তাইওয়ান প্রশ্ন সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়। এটি কীভাবে সমাধান করা হবে, তা চীনা জনগণের নিজস্ব বিষয়। এর সঙ্গে জাপানের সম্পর্ক নেই। এ বছর তাইওয়ানের চীনে পুনঃস্থাপনের ৮০তম বার্ষিকী। আক্রমণ ও উপনিবেশ স্থাপনের মতো যুদ্ধাপরাধের জন্য অনুশোচনা করা তো দূরের কথা, জাপান উল্টো অত্যন্ত ভুল পথে হাঁটছে। তারা কথিত তাইওয়ান ইস্যুর সম্ভাব্য সংকটকে কেন্দ্র করে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছে।’ জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

5.0
out of 5
★★★★★
1 rating
5 stars
1
4 stars
0
3 stars
0
2 stars
0
1 stars
0

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.