ডিসেম্বর ১৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং উপ-প্রধানমন্ত্রী তিং শুয়েই সিয়াং গতকাল (সোমবার) ছোংছিং শহরে সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী গ্যান কিম ইয়ংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে তারা যৌথভাবে চীন–সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সহযোগিতা যৌথ কমিশনের ২১তম বৈঠক, চীন–সিঙ্গাপুর সুচৌ শিল্প পার্ক যৌথ সমন্বয় পরিষদের ২৬তম বৈঠক, চীন–সিঙ্গাপুর থিয়ানচিন ইকো-সিটি যৌথ সমন্বয় পরিষদের ১৭তম বৈঠক এবং চীন–সিঙ্গাপুর (ছোংছিং) কৌশলগত আন্তঃসংযোগ প্রদর্শনী প্রকল্পের যৌথ সমন্বয় পরিষদের নবম বৈঠকে সভাপতিত্ব করেন।
সাক্ষাৎকালে তিং শুয়েই সিয়াং বলেন, চীন–সিঙ্গাপুর সম্পর্ক দীর্ঘদিন ধরে স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে, যা দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনা ও সঠিক রাজনৈতিক পথ অনুসরণের ফল। তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষকে পারস্পরিক আস্থা আরও জোরদার করতে হবে, একে অপরের মূল স্বার্থের প্রতি সম্মান দেখাতে হবে এবং চীন–সিঙ্গাপুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক উপকারভিত্তিক সহযোগিতা সুদূরপ্রসারী ও স্থিতিশীলভাবে এগিয়ে যায় তা নিশ্চিত করতে হবে।
গ্যান কিম ইয়ং বলেন, সিঙ্গাপুর চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেয়, দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করে এবং ‘তাইওয়ান স্বাধীনতার’ বিরোধিতা করে। তিনি জানান, সিঙ্গাপুর চীনের সঙ্গে সব পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী।
তিং শুয়েই সিয়াং ও গ্যান কিম ইয়ং যৌথভাবে চারটি দ্বিপাক্ষিক সহযোগিতা বৈঠকে সভাপতিত্ব করেন। উভয় পক্ষ চীন–সিঙ্গাপুর বাস্তব সহযোগিতার অগ্রগতি ব্যাপকভাবে পর্যালোচনা ও সংক্ষেপণ করে। তারা উচ্চমানের "বেল্ট অ্যান্ড রোড" যৌথ নির্মাণ, অর্থনীতি ও বাণিজ্য, টেকসই উন্নয়ন, উদ্ভাবন, অর্থনীতি ও অর্থায়ন, জনস্বাস্থ্য এবং মানবিক ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, পাশাপাশি জাতীয় পর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতা প্রকল্প নিয়ে গভীর মতবিনিময় করে।
উভয় পক্ষ একমত হয় যে, উন্নয়ন পরিকল্পনার সমন্বয় আরও জোরদার করা, অধিকতর স্বার্থের মিল ও সহযোগিতার নতুন প্রবৃদ্ধি ক্ষেত্র অনুসন্ধান করা; নীতিগত সম্পদ সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মানোন্নয়ন ও উন্নীতকরণ জোরদার করা দরকার। পাশাপাশি, নতুন গুণগতমানের উৎপাদন শক্তি বিকাশ ও সম্প্রসারণ করা; এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা যৌথভাবে রক্ষা কোরে দুই দেশের উন্নয়ন এবং এই অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতা আরও ভালোভাবে এগিয়ে নেওয়া সম্ভব বলেও একমত হয় দু’পক্ষ।
(শিশির/তৌহিদ/মুক্তা)
丁薛祥会见新加坡副总理颜金勇并共同主持中新双边合作机制会议
中共中央政治局常委、国务院副总理丁薛祥15日在重庆会见新加坡副总理颜金勇,并共同主持中新双边合作联委会第二十一次会议、中新苏州工业园区联合协调理事会第二十六次会议、中新天津生态城联合协调理事会第十七次会议和中新(重庆)战略性互联互通示范项目联合协调理事会第九次会议。
会见时,丁薛祥表示,中新关系长期稳定发展,得益于两国领导人战略引领,秉持正确政治方向。双方要继续增进互信,尊重彼此核心利益,确保中新友好关系和互利合作行稳致远。
颜金勇表示,新方高度重视发展对华关系,坚定奉行一个中国政策,反对“台独”,愿同中方密切各层级交往,推动两国关系实现更大发展。 丁薛祥同颜金勇共同主持四个双边合作机制会议。双方全面梳理总结中新务实合作进展情况,围绕高质量共建“一带一路”、经贸和可持续发展、创新、金融、公共卫生和人文交流等领域合作、国家级双边合作项目等议题深入交换意见,明确下阶段合作方向和重点。双方一致同意,深化发展规划对接,挖掘更多利益契合点和合作增长点;充分用好政策资源,推动重大项目提质升级;培育壮大新质生产力,加快形成标志性成果;携手维护多边贸易体制,更好促进两国各自发展和本地区繁荣稳定。
তিং শুয়েই সিয়াং ও সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.