চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ কোরিয়ার (আরওকে) দেজিয়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে প্রাণহানিতে চীন গভীর সমবেদনা জানিয়েছে। দেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লিন চিয়ান বলেন, আমরা আরওকের দেজিয়নে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়টি লক্ষ্য করেছি, যাতে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আমরা নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এখন পর্যন্ত ওই অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে পাওয়া গেছে।
সূত্র: সিএমজি