এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: নিম্ন কক্ষপথে ইন্টারনেট সুবিধা বাড়াতে নতুন স্যাটেলাইট বহর সফলভাবে উৎক্ষেপণ করেছে চীন।
বৃহস্পতিবার রাত ৩টা ৩৮ মিনিটে উত্তর চীনের থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। লং মার্চ বাহক রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো পূর্বনির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে।
এটি মূলত একটি বৃহৎ ইন্টারনেট স্যাটেলাইট বহর গড়ে তোলার প্রকল্পের অংশ।
এই অভিযানে ব্যবহৃত লং মার্চ-৬ রকেটটি তৈরি করেছে শাংহাইয়ের স্পেসফ্লাইট টেকনোলজি একাডেমি। রকেটটির অন্যতম বৈশিষ্ট্য এটি একক বা গুচ্ছ আকারে কৃত্রিম উপগ্রহ বহন করতে সক্ষম।
প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকেও রকেটটি শক্তিশালী। এটি প্রায় ৭০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে সাড়ে ৪ টন ওজন বহন করতে পারে।
এবারের উৎক্ষেপণটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৩৭তম মিশন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া