চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উচ্চমানের পরামর্শ প্রদানের মাধ্যমে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০) বাস্তবায়নের একটি শক্তিশালী সূচনা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো'র স্থায়ী সদস্য, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিং।
বুধবার অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ বিষয়ক এক সিম্পোজিয়ামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। ওয়াং বলেন, ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন এবং কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলনের দিকনির্দেশনামূলক নীতিমালা গভীরভাবে অধ্যয়ন ও বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও উল্লেখ করেন, অর্থনৈতিক কাজের ক্ষেত্রে সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও পরিকল্পনার সঙ্গে চিন্তাভাবনা ও কর্মকাণ্ডের সামঞ্জস্য বজায় রাখা অপরিহার্য।