শাংহাই ও চিয়াংসু প্রদেশের মধ্যে দ্রুততম যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইয়াংজি নদীর তলদেশে ১০ হাজার মিটার সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করেছে চীন। এই টানেল দিয়ে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন।
সুড়ঙ্গটি খনন কাজে নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্বের বৃহত্তম ব্যাসের ‘শিল্ড মেশিন’(লিংহাং) ব্যবহার করা হয়েছে। মেশিনটির কাটিং হুইলের ব্যাস ১৫.৪ মিটার। যন্ত্রটি ১৪৮ মিটার দীর্ঘ এবং এর ওজন প্রায় ৪ হাজার মেট্রিক টন। এই প্রথম বিশ্বে ১৫ মিটার ব্যাসের কোনো মেশিন একক প্রচেষ্টায় বিরতিহীনভাবে ১০ হাজার মিটারের বেশি সুড়ঙ্গ তৈরি করল।
২০২৬ সালের শেষ নাগাদ খনন কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি চালু হলে শাংহাই, নানচিং এবং হ্যফেই শহরের মধ্যে যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমে আসবে, যা ইয়াংজি নদী অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
সূত্র: সিএমজি
নদীর তলদেশে ১০ হাজার মিটার সুড়ঙ্গ খুঁড়ে ইতিহাস গড়ল চীন
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.