ডিসেম্বর ২৯, সিএমজি বাংলা ডেস্ক: ইংরেজি নববর্ষ যত এগিয়ে আসছে, চীনজুড়ে আরও ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। শহর থেকে গ্রাম সর্বত্রই রঙিন সাজসজ্জা, ফুল আর আলোর ঝলকানিতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সি’আন নগরে, ইতিহাসের ছোঁয়া আর আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে মনোমুগ্ধ দৃশ্য। একইভাবে, পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরের প্রধান সড়কগুলো সাজানো হয়েছে ঐতিহ্যবাহী চীনা নট ও লাল লণ্ঠনে, যা নববর্ষের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
এদিকে, পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের চাংচৌ শহরে পার্ক ও প্রধান সড়কগুলো সেজে উঠেছে সারি সারি তাজা ফুলে। দেশজুড়ে বিভিন্ন ফুলের বাজারগুলোও জমে উঠেছে।
উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের চিলিন শহর, উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়িনছুয়ান এবং পূর্ব চীনের আনহুই প্রদেশের ফুনান কাউন্টিতে নববর্ষ উপলক্ষে দৃষ্টিনন্দন ড্রোন লাইট শো মুগ্ধ করছে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ।
জেনিফার/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি
নববর্ষকে সামনে রেখে চীনজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.