নভেম্বরে চীনের অর্থনীতি স্থিতিশীল ও অগ্রগতিশীল ধারা অব্যাহত রেখেছে

নভেম্বরে চীনের অর্থনীতি স্থিতিশীল ও অগ্রগতিশীল ধারা অব্যাহত রেখেছে
ডিসেম্বর ১৫: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পক্ষ থেকে আজ সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে উত্পাদন সরবরাহ মোটামুটি স্থিতিশীল ছিল, চাকরির পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল, বাজার মূল্যমানের উন্নতি অব্যাহত ছিল, নতুন মানসম্পন্ন উত্পাদনশক্তি স্থিতিশীলভাবে বিকাশ লাভ করেছে, অর্থনৈতিক কার্যক্রম সামগ্রিক স্থিতিশীলতা এবং স্থিতিশীল অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে। শিল্প উত্পাদন স্থিতিশীল বৃদ্ধি, সেবা খাত স্থিতিশীল প্রবৃদ্ধি হয়েছে। নভেম্বর মাসে, দেশের বড় আকারের শিল্প প্রতিষ্ঠানগুলোর মোট উত্পাদন মূল্য পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, গত মাসের তুলনায় ০.৪৪ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, দেশের বড় আকারের শিল্প প্রতিষ্ঠানগুলোর মোট উত্পাদন মূল্য পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৬.০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে, দেশের সেবা খাতের উত্পাদন সূচক পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেবা খাতের খুচরা বিক্রয় বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে, উত্পাদন শিল্পে বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত, পণ্য আমদানি-রপ্তানি প্রবৃদ্ধির হার উর্ধ্বমুখী ছিল। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, সামাজিক ভোগ্যপণ্য খুচরা বিক্রয়ের মোট পরিমাণ পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪.০ শতাংশ বৃদ্ধি পেয়েছে; সেবা খাতের বিক্রয় পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ের তুলনায় ০.১ শতাংশ বেশি। দেশের স্থায়ী সম্পদের বিনিয়োগ (গ্রামীণ পরিবার ব্যতীত) ৪৪ লাখ ৪০ হাজার ৩৫০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ২.৬ শতাংশ কমেছে; আবাসন উন্নয়ন বিনিয়োগ বাদ দিলে, জাতীয় স্থায়ী সম্পদের বিনিয়োগ ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে উত্পাদন শিল্পে বিনিয়োগ ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নভেম্বর মাসে, পণ্য আমদানি-রপ্তানির মোট পরিমাণ পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পূর্ববর্তী মাসের তুলনায় ৪.০ শতাংশ বেশি। চাকরির বাজার সামগ্রিকভাবে স্থিতিশীল, বাসিন্দাদের ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির হার গত বছরের একই সময়ের তুলনায় আরও বেশি। নভেম্বর মাসে, দেশের শহরাঞ্চলে সমীক্ষার ভিত্তিতে বেকারত্বের হার ৫.১ শতাংশ, যা পূর্ববর্তী মাসের সমান। দেশের বাসিন্দাদের ভোগ্যপণ্য মূল্যসূচক (সিপিআই) পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা পূর্ববর্তী মাসের তুলনায় ০.৫ শতাংশ বেশি; গত মাসের তুলনায় ০.১ শতাংশ কমেছে। খাদ্য ও জ্বালানি মূল্য বাদ দিলে কোর সিপিআই পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই ১৫ তারিখে রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, “সামগ্রিকভাবে বিচার করলে, নভেম্বর মাসে জাতীয় অর্থনীতি স্থিতিশীল ধারা বজায় রেখেছে এবং স্থিতিশীল ও অগ্রগতিশীল বিকাশের ধারা অব্যাহত রেখেছে। কিন্তু বাইরের পরিবেশে অস্থিতিশীল ও অনিশ্চিত উপাদানগুলো বেশি, দেশের অভ্যন্তরে কার্যকর চাহিদা সন্তোষজনক নয়, অর্থনৈতিক কার্যক্রম এখনও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন।” তিনি বলেন, পরবর্তী সময়ে আরও সক্রিয় ও ফলপ্রসূ সামগ্রিক নীতি গ্রহণ করতে হবে, অভ্যন্তরীণ চাহিদা ক্রমাগত প্রসারিত করতে এবং সরবরাহ অপ্টিমাইজ করতে হবে, নতুন বৃদ্ধি উত্কর্ষ সাধন করতে এবং বিদ্যমান সম্পদ ব্যবহার করতে হবে, কর্মসংস্থান, উদ্যোগ, বাজার ও প্রত্যাশা স্থিতিশীল করতে জোর দিতে হবে, অর্থনীতির গুণগত মান কার্যকর উন্নয়ন ও পরিমাণগত যৌক্তিক প্রবৃদ্ধি অর্জনে জোর দিতে হবে। (স্বর্ণা/হাশিম/লিলি) 11月份国民经济延续稳中有进发展态势 国家统计局15日发布数据显示,11月份,生产供给基本平稳,就业形势总体稳定,市场价格继续改善,新质生产力稳步发展,经济运行延续总体平稳、稳中有进发展态势。   工业生产稳定增长,服务业平稳增长。11月份,全国规模以上工业增加值同比增长4.8%,环比增长0.44%。1至11月份,全国规模以上工业增加值同比增长6.0%。11月份,全国服务业生产指数同比增长4.2%。   服务零售增长加快,制造业投资保持增长,货物进出口增速回升。1至11月份,社会消费品零售总额同比增长4.0%;服务零售额同比增长5.4%,增速比1至10月份加快0.1个百分点。全国固定资产投资(不含农户)444035亿元,同比下降2.6%;扣除房地产开发投资,全国固定资产投资增长0.8%。其中,制造业投资增长1.9%。11月份,货物进出口总额同比增长4.1%,比上月加快4.0个百分点。   就业形势总体稳定,居民消费价格同比涨幅扩大。11月份,全国城镇调查失业率为5.1%,与上月持平。全国居民消费价格指数(CPI)同比上涨0.7%,涨幅比上月扩大0.5个百分点;环比下降0.1%。扣除食品和能源价格后的核心CPI同比上涨1.2%。   “总的来看,11月份国民经济运行总体平稳,延续稳中有进发展态势。但外部不稳定不确定因素较多,国内有效需求不足,经济运行面临不少挑战。”国家统计局新闻发言人付凌晖在15日举行的国新办新闻发布会上说。   付凌晖表示,下阶段,要实施更加积极有为的宏观政策,持续扩大内需、优化供给,做优增量、盘活存量,着力稳就业、稳企业、稳市场、稳预期,推动经济实现质的有效提升和量的合理增长。   

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.