নভেম্বর ১২: চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও গতকাল (মঙ্গলবার) জার্মানির অর্থনৈতিক বিষয়ক ও জ্বালানিমন্ত্রী ক্যাথরিনা রেইচারের অনুরোধে একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন। বৈঠকে তারা চীন-জার্মান এবং চীন-ইউরোপীয় অর্থনৈতিক ও বাণিজ্য বিষয় নিয়ে মতবিনিময় করেন।
ওয়াং ওয়েন থাও বলেন, চীন ও জার্মানি পরস্পরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার। উভয় দেশের নেতাদের কৌশলগত নির্দেশনায় দুই দেশের সম্পর্ক এগিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর হয়েছে। তিনি জানান, চীনের ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা’ জার্মান কোম্পানিসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য ক্রমাগত উন্নয়নের সুযোগ আনবে। চীন উচ্চ-স্তরের উন্মুক্তকরণ এবং একটি বিশ্বমানের ব্যবসায়িক পরিবেশ তৈরিতে অবিচল থাকবে।
আলোচনায় ওয়াং ওয়েন থাও নেক্সপেরিয়া সেমিকন্ডাক্টর ইস্যুতে চীনের অবস্থান তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, এ সমস্যার মূল কারণ ডাচ সরকারের অনুপযুক্ত হস্তক্ষেপ। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা ও বিশৃঙ্খলার জন্য ডাচ পক্ষই দায়ী। তিনি আশা প্রকাশ করেন, জার্মানি এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং ডাচ সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ভুল সংশোধন করতে, প্রাসঙ্গিক ব্যবস্থা প্রত্যাহার করতে এবং সমস্যার দ্রুত সমাধানে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে।
জবাবে, জার্মান মন্ত্রী রেইচার বলেন, তার সরকার চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে অত্যন্ত মূল্যবান বলে মনে করে এবং চীনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করে। তিনি জানান, জার্মানি পারস্পরিক উপকারী সহযোগিতা আরও গভীর করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের সুষম ও টেকসই উন্নয়নকে উত্সাহিত করতে চীনের সাথে সংলাপ ও বিনিময় জোরদার করতে ইচ্ছুক। জার্মানি নেক্সপেরিয়া সেমিকন্ডাক্টর ইস্যু নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং এ বিষয়ে নেদারল্যান্ডসের সাথে যোগাযোগ জোরদার করবে বলে জানান রেইচার।
জিনিয়া/তৌহিদ/ফেই
নেক্সপেরিয়া সেমিকন্ডাক্টর ইস্যুর দায়িত্ব ডাচ পক্ষের: চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.