এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: ভোক্তাপণ্যের পণ্য-বদল কর্মসূচি বাস্তবায়নে ২০২৬ সালের জন্য ৬ হাজার ২৫০ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে চীন। এই অর্থ বিশেষ দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
সম্প্রতি দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, গৃহস্থালি বৈদ্যুতিক পণ্য, ডিজিটাল পণ্য ও স্মার্ট ডিভাইস খাতে আগাম অর্থায়নের ব্যবস্থা করা হবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছর চীনের পণ্য-বদল কর্মসূচির আওতায় ভোক্তা পণ্যের বিক্রি ৪৩৩ দশমিক ১৭ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এতে উপকৃত হয়েছে প্রায় ৬ কোটি ৯ লাখ মানুষ।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি