রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিবন্ধ শেয়ার করে বলেন, ইরান যদি সমঝোতায় অস্বীকৃতি জানায়, তাহলে তার হাতে থাকা অন্যতম 'ট্রাম্প কার্ড' হতে পারে—মার্কিন নৌবাহিনী কর্তৃক হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে ইরানি তেলবাহী জাহাজগুলোর প্রবেশ ও প্রস্থান বন্ধ করে দেওয়া। এর ফলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সূত্র: সিএমজি বাংলা