এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের প্রথম তিন মাসে চীনের রেলপথে যাত্রী পরিবহন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না স্টেট রেলওয়ে গ্রুপ জানিয়েছে, এই সময়ে মোট ১১৩ কোটি যাত্রী পরিবহন হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৫ শতাংশ বেশি।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, এ সময়ে দেশজুড়ে প্রতিদিন গড়ে ১২,০৭২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করেছে, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেশি।
যাত্রীসেবার মানোন্নয়নে বেশ কিছু নতুন উদ্যোগও নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৬ সালের কলেজ স্নাতকদের জন্য দুটি অতিরিক্ত একমুখী ছাড়ের টিকিট, ১২৩০৬ গ্রাহকসেবা কেন্দ্রের মাধ্যমে বয়স্ক যাত্রীদের জন্য টেলিফোনে টিকিট বুকিং সুবিধা এবং ভুলবশত কেনা টিকিটে সীমিত সময়ের জন্য বিনামূল্যে অর্থ ফেরতের ব্যবস্থা।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি