এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল আনুষ্ঠানিকভাবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সঙ্গে সরাসরি বিমান কার্গো রুট চালু করেছে। শুক্রবার চালু হওয়া রুটটি উরুমছি থিয়ানশান আন্তর্জাতিক বিমানবন্দরকে ইউরোপের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করল।
একটি বি৭৭৭এফ মালবাহী বিমান দিয়ে পরিচালিত নতুন পরিষেবাটি মূলত আন্তঃসীমান্ত ই-কমার্স পণ্য পরিবহনে ব্যবহৃত হবে।
নতুন রুটটিসহ উরুমছি থিয়ানশান আন্তর্জাতিক বিমানবন্দরের ২২টি দেশের সঙ্গে ৩৬টি আন্তর্জাতিক কার্গো রুট চালু হলো। এর মধ্যে ২০টি ইউরোপের সঙ্গে সংযুক্ত।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি